শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে তিনি এই সম্মানজনক পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (কুমিল্লা-৬) এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি’র উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটি’র সভাপতি মুঃ রেজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম-সেবা) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ বজলুর রহমান।
পুরস্কারপ্রাপ্ত মাহিয়া তাসমি বুশরা বেওলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন এর কন্যা। জেলা পর্যায়ে এই গৌরবোজ্জ্বল অর্জনে বুশরার পরিবার এবং ছোটতুলাগাঁও মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় সুধীসমাজ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন