“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে নীলফামারী জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক তুষার কান্তি রায়সহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুশ্রম নির্মূল করা অত্যন্ত জরুরি। এ জন্য সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আইন প্রয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শিশুশ্রম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এবং শিশুদের জন্য নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন