মুক্তির লড়াই

সারাদেশ

রামপালে চিপস খেয়ে ১২'শিক্ষার্থী'সহ ১'অভিভাবক হাসপাতালে

বাগেরহাটের রামপাল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও একজন অভিভাবক চিপস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে চিপস কিনে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের সূত্র মতে জানা যায়, চিপস খাওয়ার পর তাদের পেটব্যথা, বমি ও শারীরিক অস্বস্তিসহ খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। ১৩ জনের মধ্যে ১২ জনকে মৈত্রী হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ জান্নাতুলকে উন্নত চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুমোদনহীন চিপস খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

অসুস্থদের মধ্যে রয়েছে:-  প্রাপ্তি অধিকারী (১০), তুফান শেখ (১৩), রাজদীপ (১০), আখিরা (১১), লামিয়া (১১), জান্নাতুল (১০), আরহী মণ্ডল (৫), রাহুল মণ্ডল (৮), সৃষ্টি বিশ্বাস (১০), ফাতেমা আক্তার (৮), আম্বিকা (৬), প্রভাতী (১০) এবং অভিভাবক দীপিকা হালদার (২৮)।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান  বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।

এ ঘটনার পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মৈত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রামপালে চিপস খেয়ে ১২'শিক্ষার্থী'সহ ১'অভিভাবক হাসপাতালে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই