নওগাঁর রাণীনগর উপজেলায় আনুষ্ঠানিকভাবে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান ও সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১৫জনকে চেক,জি,আর থেকে ২২জনকে নগদ অর্থ,পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদান কারীদের মাঝে চিকিৎসা সামগ্রী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস,শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড বক্স ও খেলার সামগ্রী এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ এবং দুইদিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
রাণীনগর উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত সবগুলো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নজরুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খাঁন লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সেচ্চা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হোসেন বেলাল এবং ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন