মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরে বজ্রপাতে নিহত-১

রাণীনগরে বজ্রপাতে নিহত-১

নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গ্রামে ফসলের মাঠেই চিরতরে নিভে গেল মোঃ সাখাওয়াত হোসেন (৫৫) নামের এক পরিশ্রমী কৃষকের জীবন। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় মালশন ওমরপুর মৌজার মাঠে কাজ করার সময় এক ভয়াবহ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের বাসিন্দা মোঃ খয়বর আলীর সন্তান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই আজ সকালেও নিজের ফসলি জমিতে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন সাখাওয়াত হোসেন। ওমরপুর মৌজার মাঠে যখন তিনি কাজে ব্যাস্ত ঠিক তখনই আকস্মিক এক বিকট শব্দে ধেয়ে আসে বজ্রপাত। মেঘের সেই অগ্নিগর্ভ আঘাত সরাসরি তাঁর ওপর এসে পড়লে ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাঠে থাকা অন্যান্য কৃষক ও স্থানীয়রা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাৎক্ষণিক কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

৫৫ বছর বয়সী সাখাওয়াত হোসেনের এই আকস্মিক ও নির্মম চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও প্রতিবেশীরা। ঘটনার পর থেকেই মালশন গ্রামজুড়ে নেমে এসেছে এক গভীর নীরবতা ও শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। একজন সাধারণ, শান্ত ও পরিশ্রমী মানুষকে এভাবে অকালে হারিয়ে স্তব্ধ পুরো এলাকা।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল মুঠোফোনে বলেন, এদিন সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাণীনগরে বজ্রপাতে নিহত-১

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই