সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদপুর মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় গবাদিপশুর চিকিৎসার জন্য বিশেষ ভেটেরিনারি ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় ২০০টি গবাদিপশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেন বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোনিয়া আক্তার ও ডা. সিরাজুম মুনিরা, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. তৌহিদুল ইসলাম সুজন, ৫৩ ও ৫৯ বিজিবির বেসামরিক চিকিৎসক ডা. মো. ফুয়াদ কবির ও ডা. মো. কাওছার আহমেদ, ম্যাক্স ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান ডা. মো. রায়হান এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ভেটেরিনারি চিকিৎসক মো. কবির হোসেনসহ মোট আটজন চিকিৎসক।
ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
এ সময় ৫৩ বিজিবির উপ-অধিনায়কসহ অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন তারা।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন