মুক্তির লড়াই

সারাদেশ

শিবগঞ্জে অটোরিকশাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১০০ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল খালেক ওরফে প্রকাশ খালেক (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (সিপিসি-১)।

গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানসাট-চৌডালা সড়কের বিএএন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল খালেক শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর মসজিদপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএএন বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কানসাট থেকে চৌডালাগামী একটি খয়েরি রঙের যাত্রীবাহী অটোরিকশাকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। পরে চালক আব্দুল খালেকের আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২২ জুলাই ২০২৬

শিবগঞ্জে অটোরিকশাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১০০ গ্রাম হেরোইন উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল খালেক ওরফে প্রকাশ খালেক (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (সিপিসি-১)।

গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানসাট-চৌডালা সড়কের বিএএন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল খালেক শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর মসজিদপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএএন বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কানসাট থেকে চৌডালাগামী একটি খয়েরি রঙের যাত্রীবাহী অটোরিকশাকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। পরে চালক আব্দুল খালেকের আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই