চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার কাদলা ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
কচুয়া থানার এএসআই মো. মফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার হরিদাস পাড়া গ্রামের মমিন পাটোয়ারীর ছেলে সাইফুল (৩০), কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন এর নোয়াদ্দা গ্রামের আবুল হোসেন এর ছেলে সাহাদাত (৩০) ও একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আব্দুল মালেক (৬০)।
অভিযান পরিচালনা শেষে কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম এর নেতৃত্বে জব্দকৃত চায়না রিং জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।এ বিষয়ে মৎস্য কর্মকর্তা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কচুয়া উপজেলার প্রতিটি এলাকায় অবৈধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হবে এবং এর সাথে জড়িত কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন