চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে।
খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গোডাউনের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গোডাউনের ভেতর থেকে নয়নের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, আগুনে গোডাউনে থাকা চিনি, ডাল, তেলসহ বিভিন্ন টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাচোল ফায়ার স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠে পড়েন। পরে ঘন ধোঁয়ায় আটকা পড়ে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন