মুক্তির লড়াই

জাতীয়

বিশেষ অতিথি হিসেবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, দিল্লি সফর নিয়ে কূটনৈতিক গুরুত্ব

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ব্রিকসের পূর্ণ সদস্য না হওয়া সত্ত্বেও আঞ্চলিক কূটনৈতিক গুরুত্ব বিবেচনায় বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার পরিবেশকে গুরুত্ব দেয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সফরটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে তা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশেষ অতিথি হিসেবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, দিল্লি সফর নিয়ে কূটনৈতিক গুরুত্ব

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ব্রিকসের পূর্ণ সদস্য না হওয়া সত্ত্বেও আঞ্চলিক কূটনৈতিক গুরুত্ব বিবেচনায় বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার পরিবেশকে গুরুত্ব দেয়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সফরটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে তা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই