মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকার দৌলত মেম্বার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দৌলত মেম্বারের বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের রান্নাঘরেও। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বসতঘরের আসবাবপত্র, ফার্নিচারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় **৪ থেকে ৫ লাখ টাকা** বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় আশপাশের অন্যান্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সময়মতো বরুড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ভূমিকা পালন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এদিন দুপুর ১২টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি ঘটানাস্থল পরিদর্শন করেন এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে তার সর্বোচ্চ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা এলাকার দৌলত মেম্বার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দৌলত মেম্বারের বসতঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের রান্নাঘরেও। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বসতঘরের আসবাবপত্র, ফার্নিচারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় **৪ থেকে ৫ লাখ টাকা** বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় আশপাশের অন্যান্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সময়মতো বরুড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ভূমিকা পালন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এদিন দুপুর ১২টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি ঘটানাস্থল পরিদর্শন করেন এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে তার সর্বোচ্চ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই