চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাপ্পী লাল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আতাহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বাপ্পী লাল আতাহার গ্রামের মৃত শালিক লালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল আতাহার এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বাপ্পী লালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
মাদক নির্মূলে জেলাজুড়ে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন