মুক্তির লড়াই

সারাদেশ

কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, খোঁজ মিলছে না ৭ দিনেও

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তার বাবা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নিখোঁজ যুবকের নাম মো. তামিম (২১)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৬ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৫টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারের কেউ কোনো তথ্য জানতে পারেননি।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া, আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তামিমের সন্ধান মেলেনি। তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

নিখোঁজ তামিমের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো টি-শার্ট এবং কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট।

তামিম সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—

মোবাইল: ০১৬৩০৬৮৬১৮৮, ০১৬৭০১০৮৮৭৪

পরিবারের বিশ্বাস, সবার আন্তরিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তামিমকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে।

(প্রতিবেদনটি আবেদনকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও তদন্তাধীন।)

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০২ আগস্ট ২০২৬

কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, খোঁজ মিলছে না ৭ দিনেও

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তার বাবা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নিখোঁজ যুবকের নাম মো. তামিম (২১)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৬ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৫টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারের কেউ কোনো তথ্য জানতে পারেননি।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া, আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তামিমের সন্ধান মেলেনি। তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় বিষয়টি নিয়ে পরিবার গভীর উদ্বেগে রয়েছে।

নিখোঁজ তামিমের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো টি-শার্ট এবং কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট।

তামিম সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—

মোবাইল: ০১৬৩০৬৮৬১৮৮, ০১৬৭০১০৮৮৭৪

পরিবারের বিশ্বাস, সবার আন্তরিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তামিমকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে।

(প্রতিবেদনটি আবেদনকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও তদন্তাধীন।)

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই