চাঁদপুরে তারিখ বিহীন খাদ্যদ্রব্য দ্বিতীয়ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৫০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায় ,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না রেখে খাদ্যসমগ্র বিক্রির অপরাধে ফ্যামিলি বাজার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ,এছাড়া লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া মোবাইল চায়না বাংলা ট্রেডিংক ৫০০০ টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না মর্মে অঙ্গীকার করে।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন সহ ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এতে চাঁদপুর সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন