মুক্তির লড়াই

সারাদেশ

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩'টি দোকান ভস্মীভূত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৩টি ছোট-বড় দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, দোকানের মালামাল ও বিভিন্ন জিনিসপত্র'সহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে ফলতিতা বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকানের মধ্যে দুটি মিষ্টির দোকান, দুটি ভাতের হোটেল, দুটি মুদি দোকান, একটি ফাস্টফুডের দোকানসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। আগুনে দোকানগুলোর আসবাবপত্র, খাদ্যসামগ্রী, পণ্য ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীরা জানান, রাতের আগুনের খবর পেয়ে ভোর ৪টার দিকে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান তাদের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানের মালামালের পাশাপাশি নগদ টাকাও পুড়ে গেছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান মিয়া বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩'টি দোকান ভস্মীভূত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই