চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের অভিযোগে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে চাতরী চৌমুহনী এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্টে খাবার তৈরির স্থান ও পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ভেজাল, অস্বাস্থ্যকর ও অনিরাপদ খাদ্য উৎপাদন-বিক্রয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আনোয়ারা উপজেলায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও রেস্টুরেন্ট মালিকদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন