মুক্তির লড়াই

আর্কাইভ দেখুন

গোপালপুর বাজারে এজেন্ট ব্যাংকিংয়ে কোটি টাকার অভিযোগ

গোপালপুর বাজারে এজেন্ট ব্যাংকিংয়ে কোটি টাকার অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে পরিচালিত একটি এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রাহকদের দাবি, সংশ্লিষ্ট এজেন্ট শাখার মালিক মো. ইস্পাত ইয়াসিন প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন।অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকদের জমা অর্থ ও লেনদেনের ক্ষেত্রে অনিয়ম ও হিসাবের গরমিল চলছিল। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর একাধিক ভুক্তভোগী তাদের সঞ্চিত অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ তুলেছেন।এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। অনেকেই তাদের জীবনের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে সংশ্লিষ্ট এজেন্ট মালিক মো. ইস্পাত ইয়াসিনকে এলাকায় আর দেখা যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এদিকে, স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা বা পরিচয় নিয়ে বিভিন্ন আলোচনা উঠলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন, দায়ীদের শনাক্ত এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত না হলে আর্থিক খাতে অনাস্থা ও অস্থিরতা আরও বাড়তে পারে।এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ভুক্তভোগীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

সাভারে নিষিদ্ধ ঘোষিত আ লীগের দুই নেতা গ্রেফতার

সাভারে নিষিদ্ধ ঘোষিত আ লীগের দুই নেতা গ্রেফতার

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আ লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি (উত্তর) এক অভিযা পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ০৩/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় ঢাকা সাভার মডেল থানা এলাকা হইতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আওয়ামীলীগ সরকারের দোসর, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা (উত্তর), বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসামি ১। এনামুল হক শামীম (২৭), পিতা- আনোয়ার হোসেন, মাতা- নারগীস , সাং-সাভার পৌরসভা ৩ নং ওয়ার্ড কামালরোড, থানা-সাভার, জেলা-ঢাকা, এবং সাভার তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী ২ । মোঃ জীবন মোল্লা (২৫), পিতা-মোঃ আওয়াল মোল্লা, মাতা-মোসাঃ মনোয়ারা বেগম, সাং-যাদুরচর, থানা- সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন।বর্ণিত ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা রয়েছে। উক্ত আসামীদ্বয়কে আশুলিয়া থানার মামলা নং-৫০, তারিখ-২৫/১১/২০২৪ খ্রি. ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ পেনাল কোডে গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে।নিহতের মামা মো. ইমাম আলী জানান, সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে সাদ্দাম বাড়িতে এসেছিলেন। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফেরেন। বুধবার বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে মামার সঙ্গে দেখা করতে যান। রাত ৯টার দিকে তিনি সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা জানায় তিনি এখনও বাড়ি ফেরেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করে নির্মাণাধীন একটি ব্রিজের নিচে খালে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন। তার দাবি, মরদেহের হাত, নাক ও কান রক্তাক্ত ছিল।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা জোরদারে কর্মশালা

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা জোরদারে কর্মশালা

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বরগুনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় সংগ্রাম স্মার্ট প্রকল্পের উদ্যোগে চৌধুরী মাসুম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাকক্ষে ‘Workshop on Promoting Safety Issue forMarine Fisherman’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান। উদ্বোধনী বক্তব্য দেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. মাসুম। স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল মামুন।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, বিএফডিসির ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার জি এম মাসুদ শিকদার, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টেশন কমান্ডার মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী মো. মোস্তফা এবং বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সমাজকর্মী, মাঝি ও জেলে পরিবারের সদস্যরা কর্মশালায় অংশ নেন।মুক্ত আলোচনায় গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী জেলেরা তাঁদের নিরাপত্তা ও পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে জলদস্যুর আক্রমণের আশঙ্কা, সমুদ্রে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।আলোচনায় অংশ নেওয়া অতিথিরা জেলেদের নিরাপদ মৎস্য আহরণে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা এবং সরকারের বিদ্যমান নিয়মকানুন মেনে মাছ আহরণ করার পরামর্শ দেন।বক্তারা বলেন, সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার বাড়ানো প্রয়োজন।

বরুড়ায় কিশোর লাবিবকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা, আটক দুই

বরুড়ায় কিশোর লাবিবকে নৃশংস ভাবে হত্যার চেষ্টা, আটক দুই

কানাডার স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা

কানাডার স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা

বরুড়ায় বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

বরুড়ায় বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান

তালের শাঁসের বাম্পার ফলন বরুড়ায়, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

তালের শাঁসের বাম্পার ফলন বরুড়ায়, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

লাব্বাইক ধ্বনিতে কাঁপছে আরাফাত: ১৬ লাখ মুসল্লির অশ্রুসিক্ত প্রার্থনায় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন

লাব্বাইক ধ্বনিতে কাঁপছে আরাফাত: ১৬ লাখ মুসল্লির অশ্রুসিক্ত প্রার্থনায় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন

ডিবি পুলিশের পোষাক পড়ে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ায় গ্রেফতার ৮

ডিবি পুলিশের পোষাক পড়ে ডাকাতির প্রস্তুতিকালে বরুড়ায় গ্রেফতার ৮

প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের নির্দেশনায় মাঠে নামলেন নেতাকর্মীরা!

প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের নির্দেশনায় মাঠে নামলেন নেতাকর্মীরা!

কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে লুটের ঘটনায় গ্রেপ্তার ২

কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর চোখ-মুখ বেঁধে লুটের ঘটনায় গ্রেপ্তার ২

বরুড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

বরুড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

রামপুরায় স্বামীর নির্যাতনের শিকার কণ্ঠশিল্পী শায়রিন

রামপুরায় স্বামীর নির্যাতনের শিকার কণ্ঠশিল্পী শায়রিন

গোপালপুর বাজারে এজেন্ট ব্যাংকিংয়ে কোটি টাকার অভিযোগ

গোপালপুর বাজারে এজেন্ট ব্যাংকিংয়ে কোটি টাকার অভিযোগ

সাভারে নিষিদ্ধ ঘোষিত আ লীগের দুই নেতা গ্রেফতার

সাভারে নিষিদ্ধ ঘোষিত আ লীগের দুই নেতা গ্রেফতার

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা জোরদারে কর্মশালা

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা জোরদারে কর্মশালা

বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি, সম্পাদক ইলিয়াছ ও সাংগঠনিক মহসিন নির্বাচিত

বরুড়া প্রেসক্লাবের সভাপতি জনি, সম্পাদক ইলিয়াছ ও সাংগঠনিক মহসিন নির্বাচিত

বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বরুড়ায় বাবার দাফন নিয়ে সন্তানের বিরোধিতা

বরুড়ায় বাবার দাফন নিয়ে সন্তানের বিরোধিতা

চান্দিনায় অবৈধ ড্রেজারে পুকুর ভরাট; ফসলি জমি ও পরিবেশ ধ্বংসের মুখে

চান্দিনায় অবৈধ ড্রেজারে পুকুর ভরাট; ফসলি জমি ও পরিবেশ ধ্বংসের মুখে