ঢাকা   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ, ইসির কড়া নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্র এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারপাশের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন—এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন ব্যবহারের অনুমতি থাকবে। তারা হলেন—

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ

নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারের জন্য নির্ধারিত দুইজন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি)

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে কোনো সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য ব্যক্তি মোবাইল ফোন বহন কিংবা ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক ছবি বা তথ্য আদান–প্রদান বন্ধ করতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহারে আনসার সদস্যদের সীমিত সুযোগ রাখা হয়েছে।

এদিকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ, ইসির কড়া নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্র এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের চারপাশের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী কিংবা সংশ্লিষ্ট নন—এমন কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন ব্যবহারের অনুমতি থাকবে। তারা হলেন—

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ

নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারের জন্য নির্ধারিত দুইজন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি)

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে কোনো সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য ব্যক্তি মোবাইল ফোন বহন কিংবা ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক ছবি বা তথ্য আদান–প্রদান বন্ধ করতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। তবে মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট অ্যাপ ব্যবহারে আনসার সদস্যদের সীমিত সুযোগ রাখা হয়েছে।

এদিকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত