ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আজগর প্রকাশ টুটুলকে(৪১) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আজগর পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বাস্তুহারা এলাকায় বসবাস করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সিএমপি ঘোষিত ‘নিষিদ্ধ ৩২৯ দুষ্কৃতকারী’ তালিকার অন্তর্ভুক্ত মো. আলী আজগর প্রকাশ টুটুল। তার নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, টুটুলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতি ও ছিনতাই মামলা (নং-১/২১৭) ছাড়াও বাকলিয়া থানায় মারামারি, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর ওপর হামলা এবং বৈধ হেফাজত থেকে পলায়নসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

টুটুল চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বাস্তুহারা এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও মূলত নতুনব্রিজ, কালামিয়া বাজার ও বাস্তুহারা এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

ওসি মোহাম্মদ সোলাইমান জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত