চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ চার জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায় , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
এসময় জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জাল এবং ৪০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পাশাপাশি বোটে থাকা চার জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জাল ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন