ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ায় উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশন, বরুড়া-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) বরুড়া পৌর সদরের রেড উইং হোটেল এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরুড়া এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহমুদুল হক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক পূর্ণকালীন প্রশাসক মো: শাহআলম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমান উল্যাহ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই মেলবন্ধন বরুড়ার উন্নয়নে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বরুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৫ মার্চ ২০২৬

বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়ায় উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশন, বরুড়া-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) বরুড়া পৌর সদরের রেড উইং হোটেল এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরুড়া এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহমুদুল হক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক পূর্ণকালীন প্রশাসক মো: শাহআলম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমান উল্যাহ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসনাত।

প্রধান অতিথির বক্তব্যে মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই মেলবন্ধন বরুড়ার উন্নয়নে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বরুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত