ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

সরাইলে দুর্বৃত্তর ছুরিকাঘাতে বাড়ির কেয়ার টেকারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধকে  নির্মম ভাবে কুপিয়ে  হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত ব্যক্তির নাম  মো. নুর আহম্মদ (৬৫)। তিনি একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলীর ছেলে এবং দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িটির মালিকপক্ষ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। নুর আহম্মদ নিয়মিতভাবে বাড়ির দেখভাল করতেন।

নিহতের ছেলে সুমন মিয়া জানান, সকালে বাবার কোনো খোঁজ না পেয়ে তিনি বাড়িটির দিকে যান। সেখানে গিয়ে গেট বন্ধ দেখতে পেয়ে তিনি গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির পশ্চিম পাশে গোঙানির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখেন, তার বাবাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় নুর আহম্মদকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ,পথিমধ্যেই তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, নুর আহম্মদের সঙ্গে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। 

এদিকে স্থানীয়রা ধারণা করছেন, সন্ধ্যার পর এলাকাটি নির্জন হয়ে পড়ায় সেখানে মাদকসেবীদের আনাগোনা থাকে। চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তদের মনে হয় তিনি  চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা মনে করছেন।

ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী জাহানারা বেগম ও সন্তানরা বারে বারে মুর্ছা যাচ্ছিলেন ।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদির ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে ।এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৫ মার্চ ২০২৬

সরাইলে দুর্বৃত্তর ছুরিকাঘাতে বাড়ির কেয়ার টেকারের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত