মুক্তির লড়াই

সারাদেশ

সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা ২০২৬ উপলক্ষ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কলেজের নন্দন নির্ঝর অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।

প্রেজেন্টেশনে তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান।

আলোচনা সভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মাদকবিরোধী প্রচারণার মূল বার্তা হিসেবে বলা হয়— “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদককে না বলুন।”

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা ২০২৬ উপলক্ষ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কলেজের নন্দন নির্ঝর অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।

প্রেজেন্টেশনে তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান।

আলোচনা সভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মাদকবিরোধী প্রচারণার মূল বার্তা হিসেবে বলা হয়— “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদককে না বলুন।”

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই