ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মুক্তির লড়াই
সর্বশেষ

বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

বরুড়ায় গনপিটুনিতে জসিম নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বরুড়ার ধনিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম ধনিশ্বর এলাকার সুলতান মিয়ার ছেলে।জানা গেছে, গত (১৫ মার্চ) রবিবার উপজেলার ধনিশ্বর এলাকার রাব্বি ও রোশন আলীর সাথে বাঁশঝাড় নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন জসিম। তাদের ঝগড়া মেটাতে এসে একই এলাকার দোলোয়ার, সোহাগ ও তানজিনা নামের এক নারীসহ হামলার স্বীকার হন। জসিম ওই তিনজনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং জসিম নিজেও আহত হয়। পরে এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পরেরদিন (১৬ মার্চ) জসিম পুনরায় তাদের উপর হামলা করার চেষ্টাকালে এলাকাবাসীর গণপিটুনির স্বীকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন।স্থানীয় ওয়ার্ড মেম্বার ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে থানায় যোগাযোগ করেন। পরে পুলিশের পরামর্শে আহত জসিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত জসিম পেশায় একজন চোর ছিলেন।এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, আমরা অফিসার ইনচার্জসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মোঃ ইলিয়াছ আহমদবরুড়া কুমিল্লা১৭/৩/২৬ ইং০১৭১২৯৮৫০৬৭

নারী উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতায় চীনের অঙ্গীকার

‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পুর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনড় বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন। ‎ তিনি আরো বলেন,আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমব হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো। ‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা।‎এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় স্বাস্থ্যখাতে বড় অগ্রগতি

‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পুর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনড় বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন। ‎ তিনি আরো বলেন,আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমব হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো। ‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা।‎এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

চীনে ৪ লাখ ৪০ হাজার স্কুলে পড়ছে ২৮ কোটি শিক্ষার্থী

‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পুর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনড় বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন। ‎ তিনি আরো বলেন,আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমব হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো। ‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা।‎এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘ক্রাইম রিপোর্টার’ নিয়োগ

প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীকে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করবেন - ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

রাজশাহীকে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করবেন - ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান আতাউর রহমান

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান আতাউর রহমান

রাজশাহীতে মশার কারণে জন জীবন অতিষ্ঠ

রাজশাহীতে মশার কারণে জন জীবন অতিষ্ঠ

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ করল তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ

অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ করল তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ

হামাগুড়ি দিয়ে সামনে এলেন প্রতিবন্ধী কিশোর, হাত বুলালেন গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রী

হামাগুড়ি দিয়ে সামনে এলেন প্রতিবন্ধী কিশোর, হাত বুলালেন গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার মহাউৎসব, রাতের আঁধারে চলছে লুটপাট

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার মহাউৎসব, রাতের আঁধারে চলছে লুটপাট

নর্দান ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিয়ের ৮দিন পর গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ের ৮দিন পর গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন অধ্যায়: মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের আশা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন অধ্যায়: মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের আশা

বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

কুমিল্লার ডিসি এডিসি'র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

কুমিল্লার ডিসি এডিসি'র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

চট্টগ্রামে সিএমপির অভিযান ‘এস ড্রাইভ’ এদুই সপ্তাহে গ্ৰেফতার ৭০৫

চট্টগ্রামে সিএমপির অভিযান ‘এস ড্রাইভ’ এদুই সপ্তাহে গ্ৰেফতার ৭০৫

বুড়িচংয়ে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

বুড়িচংয়ে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

চান্দিনা প্রেস ক্লাব এর আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত

চান্দিনা প্রেস ক্লাব এর আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন

কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন

বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না, প্রতিশ্রুতি ও বাস্তবায়ন করে -- আইনমন্ত্রী

বিএনপি শুধু কথার ফুলঝুরি ছড়ায় না, প্রতিশ্রুতি ও বাস্তবায়ন করে -- আইনমন্ত্রী

বরুড়ায় ফুলতলী ট্রাষ্টের মাসব্যাপী সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

বরুড়ায় ফুলতলী ট্রাষ্টের মাসব্যাপী সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ৪ পরিবহন চালককে জরিমানা

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ৪ পরিবহন চালককে জরিমানা

বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সমাধিতে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর জাতীয় সংসদের নব নিযুক্ত ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় তাঁরা কিছুক্ষণ নিরবতা পালন  এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মূহুর্তে আমরা উপনীত হয়েছি যখন দীর্ঘসংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। স্পীকার বলেন, বাংলাদেশের বিচক্ষণ মানুষ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়যুক্ত করেছে যা গনতন্ত্রের পথকে সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পীকার ও ডেপুটি স্পীকারের পদে আসীন হয়েছি।অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

১৬ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম
১১ দল ঘোষণা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে সংসদে অধিবেশন না ডাকলে তারা রাজপথে যাবে।

আপনি কি তাদের এই কর্মসূচিকে সমর্থন করেন?

১১ দল ঘোষণা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে সংসদে অধিবেশন না ডাকলে তারা রাজপথে যাবে। আপনি কি তাদের এই কর্মসূচিকে সমর্থন করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
adsfghfjklh;kgjfydhtrsdhjfkglh;j

উদ্ভাবন ও সবুজ উন্নয়নে চীনের রূপান্তর নজরে আফ্রিকার

চীনের 'দুই অধিবেশন' কেনিয়া, আফ্রিকা মহাদেশ এবং গোটা গ্লোবাল সাউথের ওপর ব্যাপক প্রভাব ফেলে। সম্প্রতি কেনিয়ার 'ক্যাপিটাল এফএম রেডিও' ওয়েবসাইটের এক নিবন্ধে এ কথা বলা হয়েছে।নিবন্ধে লেখক স্টিফেন এনডেগওয়া উল্লেখ করেন, চলতি বছরের দুই অধিবেশন অত্যন্ত বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, এর মাধ্যমে চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার ভিত্তি স্থাপন করা হবে, যা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে তহবিলের প্রবাহ, প্রযুক্তিগত সহযোগিতা এবং অংশীদারত্বকে প্রভাবিত করবে।নিবন্ধে আরও বলা হয়, আফ্রিকার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বহু বছর ধরে বিশ্ব উন্নয়নের এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে আসছে চীন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশটির অবদান ৩০ শতাংশেরও বেশি। চীনের উন্নয়নের ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল প্রসারিত হয়, পণ্যের বাজার স্থিতিশীল হয় এবং চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো লাভবান হয়। আন্তর্জাতিক সংস্থার উপাত্ত উদ্ধৃত করে নিবন্ধে জানানো হয়, চীনের অর্থনীতি ১ শতাংশ বৃদ্ধি পেলে, এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশের অর্থনীতিও গড়ে ০.৩ শতাংশ হারে বৃদ্ধি পায়। এর ফলে জাম্বিয়ার তামা খনি কোম্পানি এবং পূর্ব আফ্রিকার কৃষি রপ্তানিকারকদের মতো রপ্তানিমুখী আফ্রিকান প্রতিষ্ঠানগুলো চীনের এই বিকাশ থেকে স্পষ্টভাবে উপকৃত হচ্ছে।চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেলের পরিবর্তন সম্পর্কেও লেখক নিজের মতামত তুলে ধরেন। স্টিফেন এনডেগওয়া বলেন, চীন উদ্ভাবন-চালিত উন্নয়নের পথে হাঁটছে এবং ব্যাপক হারে 'সবুজ রূপান্তর' ত্বরান্বিত করছে। উচ্চ প্রযুক্তির উৎপাদন শিল্প, নবায়নযোগ্য শক্তি ও ডিজিটাল অবকাঠামোর ক্ষেত্রে চীনের এই রূপান্তরের ফলে আফ্রিকান দেশগুলো গুরুত্বপূর্ণ সহযোগিতার সুযোগ পাচ্ছে।স্টিফেন এনডেগওয়ার মতে, নতুন শক্তির যান, লিথিয়াম ব্যাটারি ও ফটোভোলটাইক (সৌরবিদ্যুৎ) পণ্য—চীনের এই তিনটি পণ্যের বৈশ্বিক সাফল্য চীনের ব্যাপক রূপান্তরেরই প্রমাণ দেয়। যেসব আফ্রিকান দেশের লিথিয়াম, কোবাল্ট ও বিরল মৃত্তিকা উপাদানের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে, সবুজ অর্থনীতি তাদের সামনে বিশ্ব মূল্য শৃঙ্খলে প্রবেশের এক কৌশলগত পথ খুলে দিচ্ছে। বর্তমানে আফ্রিকান দেশগুলো শুধু কাঁচামাল রপ্তানিকারক হিসেবেই সীমাবদ্ধ নেই; বরং তারা চীনের সবুজ শিল্প উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে নিম্নগামী প্রক্রিয়াকরণ, উৎপাদন সহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তরেও অংশ নিতে পারছে।নিবন্ধে আরও জানানো হয়, চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার রূপরেখা অনুযায়ী ভবিষ্যতে চীন-আফ্রিকা সহযোগিতা আরও গভীর হবে এবং তা অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রযুক্তিগত কাঠামোর ওপর আরও বেশি জোর দেবে।স্টিফেন এনডেগওয়া উল্লেখ করেন, গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য চীনের শাসনব্যবস্থার ধারাবাহিকতা অত্যন্ত লক্ষণীয় একটি বিষয়। পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার মাধ্যমে চীন তার অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো বিনিয়োগ ও শিল্প উন্নয়ন অব্যাহত রাখবে। একটি স্থিতিশীল নীতিব্যবস্থা শুধু বিনিয়োগই আকৃষ্ট করে না, বরং এটি যেকোনো শিল্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময়ও প্রদান করে। ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক দৃশ্যপট দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ উন্নয়নের খাতে এগিয়ে যাবে।প্রবন্ধের শেষাংশে বলা হয়, ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং খণ্ডিত সরবরাহ শৃঙ্খলের বর্তমান এই বিশ্বে, চীনের অব্যাহত ও স্থিতিশীল উন্নয়ন গোটা বিশ্ব অর্থনীতিতেই স্থিতিশীলতা এনে দিচ্ছে।সূত্র:অনুপমা-তৌহিদ-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

সব বিভাগের খবর

শাহরাস্তিতে প্রিমিয়ার লিগের পুরুস্কার বিতরণ

শাহরাস্তি প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলায় পুরস্কার বিতরণ করেছেন চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম হারবিঞ্জাস ও নোয়াখালী আশিয়ান স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগের পর খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।‎খেলায় চট্টগ্রাম হারবিঞ্জাসকে ৫১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালী জয়লাভ করে।জমজমাট এ ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় ও খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।‎ম্যাচে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালীর পক্ষে ফয়সাল অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ‘গেম চেইনজার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অপরদিকে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের জন্য জসিম ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সদস্য জসিম উদ্দিন, হাসান আহমেদ, আবু মূসা আল শিহাব।‎উল্লেখ্য, খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে আশিয়ান স্পোর্টিং ক্লাব নোয়াখালী ৫১ রানের বড় জয় নিশ্চিত করে। যা উপস্থিত দর্শক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

আইপিএলে বাদ মোস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেটের অপমান: রাজিন সালেহ (ভিডিও)

মোহাম্মদ আলী সুমন আসন্ন আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৯.২ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হলেও বিসিসিআইয়ের নির্দেশে শনিবার (৩ জানুয়ারি) তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। https://youtu.be/4VXZlvahV3s?si=QAho6T9MgSac2V3J এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানায়নি বিসিসিআই। তবে ভারতীয় গণমাধ্যমে রাজনৈতিক ও সাম্প্রতিক বাংলাদেশ-ভারত পরিস্থিতির প্রসঙ্গ উঠে এসেছে। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, রাজনৈতিক বা ধর্মভিত্তিক প্রভাব থাকলে তা অত্যন্ত হতাশাজনক। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা শুধু মোস্তাফিজের নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের অপমান। আইপিএলে নিজেকে প্রমাণ করা একজন খেলোয়াড়কে ডেকে আবার না নেওয়া গ্রহণযোগ্য নয়।” তিনি নিরাপত্তা ইস্যু নিয়েও প্রশ্ন তুলে বলেন, আইপিএলে যদি একজন খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দলের ভারত সফর ও বিশ্বকাপ আয়োজন নিয়েও ভাবতে হবে।

ঝিনাইদহে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগের উদ্বোধন

শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ ঝিনাইদহে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তিস্তা জোনের এ খেলার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। সেসময় অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, যুব ও ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক নাজমুল হাসান লোভন, সাবেক জাতীয় ফুটবলার কাইসার হামিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও অনুর্ধ-১৭ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান সাঈদ হাসান কাননসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ লীগের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত লীগ ভিত্তিতে এ খেলায় খুলনা বিভাগের ৮ টি জেলার ফুটবল দল অংশগ্রহণ করবে। আগামী ৩১ জানুয়ারী পদার্ নামবে এ তিস্তা জোনের এই চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ ফুটবল একাদশ বনাম নড়াইল ফুটবল একাদশ। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।

নীলফামারীতে ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে মাদক বিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই দুই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী ডিগ্রী কলেজ মাঠে ভলিবল ও সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সন্নাসীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কাবাডি প্রতিযোগীতায় নীলফামারীকে হারিয়ে ডোমার এবং ভলিবলে কিশোরগঞ্জকে হারিয়ে জলঢাকা উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রধান অতিথি থেকে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলাম ও ফারুক আহমেদ, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মুজাক্কিন, সহকারী কমিশনার(ভুমি) মোল্লা ইফতেখার আহমেদ, নীলফামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বক্তব্য দেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা ক্রীড়া কার্যালয়ের সহযোগীতায় এই দুই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান খাঁন জানান, প্রতিযোগীতার মাধ্যমে আমরা সমাজে একটি ম্যাসেস দিতে চাই। যেটি হলো মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি আমাদের সর্বনাশ করে দিচ্ছে এখনই মাদকের বিরুদ্ধে একহতে হবে। ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ঘিরে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া কুমিল্লার বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী'র স্মৃতির স্মরণে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল, এ প্রতিপাদ্যের আলোকে গতকাল ১৮ ডিসেম্বর বিকাল ৩.৩০ মিনিটে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দাতা পরিবারের সদস্য আলহাজ্ব মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের খেলার সুন্দর আয়োজন দেখে আমি আনন্দিত হয়েছি আমি চাই এ ধরনের খেলা গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়ুক আমরা চাই একটি মাদকমুক্ত ও নেশা মুক্ত সমাজ গড়তে তখন মানসিক ও পারিবারিক ভাবে স্বস্তিতে থাকবো, আমরা মাদকের আসক্ত থেকে বিরত থাকতে পারবো, ভবিষ্যতে এ ধরনের আয়োজনে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আবু সায়েম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা চাই যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে বিরত থাকুক সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলুক এ ধরনের পরিবেশে আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন বরাবরই সহযোগিতা করে আসছে ভবিষ্যতেও যুব সমাজকে মাদক থেকে বীরত্ব রাখতে শিক্ষার কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সহসভাপতি মোঃ জামাল হোসেন, ঘোষ্পা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ মানিক হোসেন, কাতার প্রবাসী মোঃ মহিন উদ্দিন, প্রমুখ। ১৮ টি দল অংশ গ্রহণ করে এ টুর্ণামেন্টে। নক আউট পদ্ধতিতে এ খেলা চলবে।

রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো. কাওসার, রাঙামাটি রাঙ্গামাটি শহরের ভেদভেদি মুসলিম পাড়ায় ক্লাব আরজিটি’র উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলাপ্রেমী শতাধিক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ দেহে গড়ে ওঠে সুস্থ মন। তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর মুসলিম পাড়া সমাজ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে ও সামাজিক সম্প্রীতি জোরদারে খেলাধুলা অন্যতম মাধ্যম। এই টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে নতুন উদ্দীপনা যোগাবে।” উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, “যুবকদের প্রতিভা বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. নাঈম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মোট ২০ টি দল অংশ নিচ্ছে এবং রাত পর্যন্ত ম্যাচগুলো চলবে। তারা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে।

ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। ঈদের দিন রাত নয়টা পঁচিশ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে এবারই প্রথম জুটি বেঁধে উপস্থাপনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা মুকিত জাকারিয়া এবং নাবিলা ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা প্রসঙ্গে মুকিত বললেন, এ অনুষ্ঠানটিতে গতানুগতিক ধারায় উপস্থাপনা করিনি। মজা করে সঞ্চালনা করেছি। নাবিলাও ছিলো দূর্দান্ত। উপস্থিত প্রায় সবাই প্রশংসা করেছে। এবারই প্রথম প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটো ব্যান্ড স্পার্ক আর রুটস একসাথে গান করেছে এ আয়োজনে। আরও রয়েছে টক শো, কৌতুক, নৃত্য, ভাটিয়ারি, ভাওয়াইয়া ও বাউল সঙ্গীত। সবমিলিয়ে জমজমাট একটি আয়োজন হয়েছে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইলন সাফির। মুকিতে সঞ্চালনার অভিজ্ঞতা পুরনো। সে কথা জানিয়ে তিনি বললেন, আমি এর আগে ২০২৪ সালে ‘ঈদ আনন্দ’ সঞ্চালনা করেছি। এর আগে একুশে টিভিতে ‘ভুল’ শীর্ষক একটি ঈদের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। অতিথি হয়েছিলেন ফাহমিদা নবী ও সুইটি। সেখানে গান গাইতে গিয়ে ভুল করেছিলেন ফাহমিদা নবী। প্রসঙ্গত, ঈদ উৎসবে মুকিত জাকারিয়া ইতোমধ্যে চারটি একক নাটক ও দুটো ৭ পর্বের ধারাবাহিকের শ্যুটিং শেষ করেছেন। দুটো ধারাবাহিক পরিচালনা করেছেন হিমু আকরাম ও মাইদুল রাকিব।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যকরী কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  বিনয়বাঁশীর পুত্র ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় (২০২৬-২০২৯) তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের বসতভিটায় ভাস্কর্য চত্বরে তারই স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে নয়ন শীল সভাপতি ও বিপ্লব জলদাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২

নির্বাচনের উত্তাপ আর বসন্তের মিষ্টি আমেজে এবারের ভালোবাসা দিবসকে আরও রঙিন করে তুলতে নতুন সংগীত আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল HSP Music & Video Station। ভালোবাসা দিবস উপলক্ষে এই চ্যানেল থেকে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত নতুন গান ‘আমার গরুর গাড়ি ২’।মুক্তির আগেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে টিকটক ও ফেসবুক–ইনস্টাগ্রামের রিলসে গানটির অংশ ব্যবহার করে অসংখ্য ভিডিও তৈরি হচ্ছে, যা ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী হ্যাপি শারমিন ও ওসমান সজীব। এর প্রাণবন্ত সংগীতায়োজন করেছেন অনিম খান। কথায় ও সুরে গানটিকে আরও আবেদনময় করে তুলেছেন পরাগ হাশমী এবং এস. এ. মেরিন। চিরচেনা এক সময়ের জনপ্রিয় গানের অনুপ্রেরণায় তৈরি এই নতুন গানটিতে আধুনিক সময়ের ভাবনা, রোমান্টিক আবহ এবং বিনোদনের উপাদান একসঙ্গে মিশে গেছে।গানটির ভিডিওতেও থাকছে ভিন্নমাত্রার চমক। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সিয়াম মৃধা এবং আলোচিত ব্র্যান্ড প্রমোটর ও টিকটকার আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আরিয়ান, আর দক্ষ পরিচালনায় ছিলেন জয় আহমেদ। রঙিন দৃশ্যায়ন, প্রাণবন্ত নৃত্য ও গল্পনির্ভর উপস্থাপনা ভিডিওটিকে করেছে আরও আকর্ষণীয়।নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের আশা, ভালোবাসা দিবসে প্রকাশিত এই গানটি সব বয়সী দর্শক-শ্রোতাদের কাছে আলাদা অনুভূতির সৃষ্টি করবে। ভালোবাসা, হাসি ও বিনোদনের মিশেলে ‘আমার গরুর গাড়ি ২’ হয়ে উঠবে এবারের ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ।

আত্রাইয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বিপণীবিতানে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রমজান যতই শেষের দিকে এগোচ্ছে, ততই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে উপজেলার বিভিন্ন বাজার ও বিপণীবিতান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়ে সরগরম হয়ে উঠেছে আত্রাইয়ের প্রধান প্রধান মার্কেট ও দোকানপাট।উপজেলা সদরসহ ভবানীপুর বাজার, বান্দাইখাড়া বাজার, নওদুলী বাজার ও স্টেশন বাজারে এখন চলছে ঈদ কেনাকাটার উৎসবমুখর আমেজ। বিশেষ করে উপজেলা নিউ মার্কেটের সিটি বস্ত্রালয়, নাহার গার্ডেন, আর কে ফ্যাশন হাউস, হিমেল গার্মেন্টস, বাবু-মুনি বস্ত্রালয়, বন্ধন কসমেটিক গার্মেন্টস, পারুল ক্লথ স্টোর, মিঠু জেন্টস কালেকশন এবং জননী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়সহ বিভিন্ন বিপণীবিতানে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।আহসানগঞ্জ স্টেশন বাজারের বেইলি ব্রিজ সংলগ্ন আপন কসমেটিকের মালিক মো. জিল্লুর রহমান বলেন, “নারীরাই সবচেয়ে বেশি কসমেটিক সামগ্রী কিনছেন। ছোট বাচ্চারা বাবা-মায়ের সঙ্গে কেনাকাটার জন্য বায়না ধরছে। বাচ্চাদের তো ঈদ। তবে গত বছরের এ সময়ের তুলনায় এবার ভিড় কিছুটা কম মনে হচ্ছে। বর্তমানে প্রায় সব পণ্যের দামই বেশি। আমদানি কম হওয়ার কারণ ঠিক বলতে পারছি না, তবে দেশের সামগ্রিক পরিস্থিতি সরকার ও সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।”ব্যবসায়ীরা দোকানজুড়ে বাহারি ডিজাইন ও নতুন ট্রেন্ডের পোশাকের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। বাজারে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকের চাহিদা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। এছাড়া কিছু পাকিস্তানি থ্রি-পিসও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।উঠতি বয়সী তরুণ-তরুণীদের জন্য বাজারে এসেছে আকর্ষণীয় ডিজাইনের সালোয়ার-কামিজ, শার্ট, প্যান্ট ও টি-শার্ট। অন্যদিকে গৃহিণীদের জন্য রয়েছে পিওর সুতি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভরম, কাতান, বেনারসি ও জামদানিসহ বিভিন্ন ধরনের শাড়ির সমাহার। নারীদের ব্যাপক উপস্থিতিতে ঈদের বাজার যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।তরুণীদের মধ্যে ভারতীয় ফ্যাশন আইটেমের প্রতি ঝোঁক বেশি দেখা যাচ্ছে। লেহেঙ্গা, রেশমি পোশাক, দুপাট্টা, শেরওয়ানি স্টাইল ড্রেস, পাকিস্তানি কোটী এবং পাতাবালি ডিজাইনের পোশাক তরুণীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রমজানের শুরুর দিকে ছিট কাপড়ের দোকানগুলোতে ক্রয়-বিক্রয় তুলনামূলক কম থাকলেও বর্তমানে সেই চিত্র বদলে গেছে। বিশেষ করে ছিট কাপড়ের বাজারের অভিজাত দোকান ভিআইপি টেইলর্স ও ধানসিঁড়ি টেইলর্সসহ অধিকাংশ টেইলার্সে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতাদের ভিড় সামাল দিতে অনেক দোকানিকে হিমশিম খেতে হচ্ছে।ঈদের কেনাকাটায় ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। তারা পছন্দের পোশাক কেনার আগে ভালোভাবে যাচাই-বাছাই করছেন। কেউ কেউ ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলছেন। আবার অনেকে পছন্দের পোশাকের খোঁজে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন।ক্রেতা তহমিনা পান্না, ইমনা আরেফিন তমা, সাদিয়া আফরিন ইপ্তি, মাহফুজা খাতুন, জান্নাত আরা ও শিউলী জানান, পরিবারের সদস্যদের জন্য তারা ঈদের পোশাক কিনেছেন। আগে পোশাক কেনার জন্য আত্রাইয়ের বাইরে যেতে হলেও এখন স্থানীয় বাজারেই প্রায় সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। তারা পারুল ক্লথ স্টোর ও নাহার গার্ডেন থেকে কাপড় কিনেছেন এবং এখানকার দামও মোটামুটি সহনীয় বলে জানান।তবে অনেক ক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় এ বছর পোশাকসহ বেশিরভাগ পণ্যের দাম কিছুটা বেড়েছে।উপজেলার নাহার গার্ডেন মার্কেটের বাবু-মুনি বস্ত্রালয়ের মালিক সাহাদুল ইসলাম বাবু বলেন, “পণ্যের দাম কিছুটা বেশি হলেও ঈদকে ঘিরে বেচাকেনা বেশ ভালো হচ্ছে। বিশেষ করে শিশু ও মহিলাদের পোশাকের চাহিদা বেশি।”অন্যদিকে ভবানীপুর বাজারের জননী গার্মেন্টসের মালিক মো. নাসির উদ্দিন চঞ্চল বলেন, “ঈদের সময়টাতে বেচাকেনা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা আগ্রহ নিয়ে কেনাকাটা করছেন।”এদিকে জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় কম নয়। পাঞ্জাবি ও টুপি বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। দোকানিরা জানান, সাধারণত পোশাক কেনার পর তার সঙ্গে মিলিয়ে কসমেটিকস, অলংকার এবং জুতা-স্যান্ডেল কেনেন ক্রেতারা। আর পাঞ্জাবি ও টুপি বেশি বিক্রি হয় চাঁদ রাত বা তার আগের দু-একদিনে।ব্যবসায়ীদের প্রত্যাশা, ঈদের আগের রাত পর্যন্ত আত্রাইয়ের বাজারগুলোতে ক্রেতাদের এমন ভিড় অব্যাহত থাকবে এবং ঈদকে ঘিরে বেচাকেনা আরও বাড়বে।

সাংবাদিকদের জন্য ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা শিথিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাংবাদিকদের ক্ষেত্রে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সুবিধার্থে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন।এর আগে রোববার ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিল ইসি। ওই সিদ্ধান্তে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, কারণ ভোটগ্রহণের দিন তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ এবং দ্রুত প্রতিবেদন তৈরিতে মোবাইল ফোন সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ কর্ম–উপকরণ।এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে সাধারণভাবে মোবাইল ফোন বহনের অনুমতি থাকবে কেবল প্রিসাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্যের জন্য। তবে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে নির্দিষ্ট অনুমতি সাপেক্ষে সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরির সুযোগ নিশ্চিত করা হবে। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ভারসাম্য রক্ষা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে তাঁর দপ্তরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)–এর প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদে–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত খাতে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মন্ত্রী এ সময় দেশের অবকাঠামো উন্নয়ন, সরকারি ভবন নির্মাণ এবং আধুনিক নগরায়নে জাইকার সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাইকা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, টেকসই নগরায়ন এবং আধুনিক সরকারি স্থাপনা নির্মাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কুমিল্লার ডিসি এডিসি'র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।জানা যায়, সাম্প্রতিক নির্বাচনে কুমিল্লা জেলা পোস্টাল ব্যালটের সংখ্যায় ছিল দেশের শীর্ষে, আর ২য় অবস্থানে ছিল ঢাকা। কুমিল্লায় প্রাপ্ত পোস্টাল ব্যালট সংখ্যা প্রায় ৮১ হাজার। যা প্রায় ২০টি ভোটকেন্দ্রের ভোটার সংখ্যার সমান। প্রতিনিয়ত ডাক বিভাগ থেকে ব্যালট গ্রহণ, স্ক্যানিং থেকে সংরক্ষণ পর্যন্ত ডিসি অফিসের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বড় অংশের প্রায় ১ মাস ধরে রাতদিন পরিশ্রম করতে হয়েছে এ কাজে। কিন্তু তাদের বরাদ্দের টাকা দেয়া হয়নি।অন্যদিকে কুমিল্লা জেলার ১৭ উপজেলায় ২ জন করে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা থাকলেও ৮ জন ম্যাজিস্ট্রেট সংকট থাকায় ডিসি অফিস থেকে ১২ জন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ১৪ জন মোট ২৬ জনকে প্রায় দুই মাসব্যাপী আচরণ বিধি প্রতিপালনের জন্য আদেশ করা হয়। কিন্তু বরাদ্দপত্র ঘেঁটে দেখা গেছে, নির্বাচন কমিশন থেকে মোট ৩৪ জন ম্যাজিস্ট্রেটের জন্য বরাদ্দ দেয়া হয়, যার পুরোটাই উত্তোলন করা হয়েছে। এছাড়া, ম্যাজিস্ট্রেটদের নামে আপ্যায়ন বাবদ ৯০ হাজার ও জ্বালানি বাবদ ১ লক্ষ ৮০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হলেও তাঁদের ২০ হাজার - ৪৫ হাজার টাকা দিয়ে ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের বাংলোতে ডেকে জোরপূর্বক সকল টাকা গ্রহণের স্বাক্ষর নেয়া হয়েছে। দুই মাস ধরে মোবাইল কোর্ট করলেও সহকারী কমিশনার (ভূমি) দের জ্বালানির ১ লক্ষ ৮০ হাজার টাকার কোন টাকাই তাদের পরিশোধ করা হয়নি।আবার ম্যাজিস্ট্রেটদের সাথে দায়িত্ব পালনকারী মোবাইল কোর্টের প্রত্যেক পেশকারের (৩য় শ্রেণীর কর্মচারী) জন্য বরাদ্দকৃত ২২ হাজার ৫০০ টাকাও নিয়োজিত পেশকারদের দেয়া হয়নি।নাম প্রকাশ না করার শর্তে একাধিক সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বরঙ এর ঈদ আয়োজন

রমজান মানে শুধু সংযম নয় এটি আত্মার পরিশুদ্ধি, সরলতায় ফিরে যাওয়ার এক নীরব আহ্বান। সরলতার সেরা আয়োজন প্রকৃতিতে। প্রবল অস্থিরতার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মানুষ একসময় ক্লান্ত হয়- শব্দে, গতিতে, প্রতিযোগিতায়। তখনই স্থিরতার ডাক আসে। সেই ডাক আসে প্রকৃতির কাছ থেকে। প্রবল অস্থিরতা থেকে স্থিরতায় ফেরা এক ধরনের নিরাময়। প্রকৃতি শেখায় কমেই যথেষ্ট, ধীরতাতেই গভীরতা, আর স্থিরতাতেই সত্যিকারের শক্তি। সাফল্যের সংজ্ঞা বদলে যায় শান্ত থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় অর্জন। প্রকৃতির মতোই এই মাস আমাদের শেখায় মিতব্যয়িতা, স্থিরতা এবং অন্তরের সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে উৎসব উদযাপনকে।উৎসব পার্বন উদ্যাপণে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক তাই উৎসব পাবর্নে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙ এর স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ৩১ বছর ধরে। এবারও তার ব্যাতিক্রম হয়নি ঈদ উল ফিতরকে ঘিরে ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইন। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে প্রকৃতির বিভিন্ন ফর্মের সাথে গ্রাফিক্যাল বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে বিশ্বরঙ ঈদ উল ফিতরের বাহারী আয়োজন।পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা প্রতিটি ডিজাইনে থাকছে প্রশান্তির ছোঁয়া। রঙের ব্যবহারে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, গোল্ডেন সহ মাটির রঙ, পাতার সবুজ, আকাশের নীল রঙের পরিমিতবোধ লক্ষ করা যায় সবগুলো পোশাকে। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, বেলবেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। কাজের মাধ্যম হিসাবে এসেছে এম্ব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট সহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। ১ লা রমজান থেকে চাঁদরাত পর্যন্ত বিশ্বরঙ এর সকল শোরুমে চলবে বিশ্বরঙ ঈদ আয়োজনের প্রদর্শনী।

পাহাড়ের চূড়ায় মেঘ আর প্রার্থনা: ঘুরে আসুন মিরিঞ্জা সানসেট রিসোর্ট থেকে

বান্দরবানের লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালি বর্তমানে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পট হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। পাহাড়, মেঘ ও আকাশের মিশেল এখানে ভ্রমণপিপাসুদের জন্য তৈরি করেছে এক স্বপ্নিল পরিবেশ।প্রকৃতির অপরূপ সাজে ঘেরা এই ভ্যালিতে যেকোনো সময়েই মেঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা মিলতে পারে। কখনো রোদ, কখনো বৃষ্টি—আবহাওয়ার এই বৈচিত্র্যই মিরিঞ্জাকে করে তুলেছে আরও রহস্যময়। ভোরে পুরো ভ্যালি সাদা মেঘের চাদরে ঢেকে যায়। সাজেক ভ্যালির মতোই এখানে পর্যটকদের ভিড় ক্রমেই বাড়ছে।সমৃদ্ধ পর্যটন এলাকা:মিরিঞ্জা ভ্যালি ছাড়াও আশপাশের পাহাড়ঘেঁষা এলাকায় গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট। কাছেই রয়েছে সুখিয়া ভ্যালি ও মাতামুহুরী নদী তীরের সুন্দর দর্শনীয় স্থান। ফলে পর্যটকদের কাছে এই অঞ্চল এখন একাধিক ভ্রমণস্পটের সমন্বিত গন্তব্য হিসেবে পরিচিত।মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উপায়:ঢাকা থেকে আলীকদমগামী বাসে উঠে মিরিঞ্জা বাজারে নামা যায়। সেখান থেকে ট্রেকিং বা মোটরসাইকেলে কয়েক মিনিটের পথেই মিরিঞ্জা ভ্যালি।যদি আলীকদমের বাস না পাওয়া যায়, তবে দেশের যেকোনো স্থান থেকে কক্সবাজারগামী বাসে চকরিয়া নেমে জিপ, চান্দের গাড়ি, বাস বা সিএনজিতে মিরিঞ্জা যাওয়া সম্ভব।চকরিয়া–মিরিঞ্জা: সময় ৪০–৫০ মিনিট-জিপ/বাস ভাড়া: ৬০–৮০ টাকা-সিএনজি: ৯০–১০০ টাকা-বাজার থেকে রিসোর্ট: হাঁটায় ১০ মিনিট / মোটরসাইকেল ১০০–৩০০ টাকাদূরত্ব হিসেবে:-ঢাকা–মিরিঞ্জা ভ্যালি: ৩৭০ কিমি-চট্টগ্রাম–মিরিঞ্জা: ১১৫ কিমি-কক্সবাজার–মিরিঞ্জা: ৬৪ কিমিমিরিঞ্জা ভ্যালির রিসোর্ট ও থাকার ব্যবস্থা:বর্তমানে এখানে ৪০টিরও বেশি জুমঘর ও রিসোর্ট রয়েছে। জনপ্রিয়তা বাড়ায় প্রতিনিয়ত নতুন রিসোর্ট গড়ে উঠছে।ভাড়া:-জুমঘর: ১,৫০০–৩,০০০ টাকা (৪–১০ জন ধারণক্ষমতা)-প্রিমিয়াম রুম/কটেজ: ৩,০০০–৬,০০০ টাকা-তাবু: জনপ্রতি ৩০০–৯০০ টাকাজনপ্রিয় রিসোর্ট সমূহ:-মিরিঞ্জা হিল রিসোর্ট – জুমঘর ২,০০০ টাকা (৬/৭ জন)-মারাইংছা হিল রিসোর্ট – পড/কটেজ ৩,০০০–৫,০০০ টাকা, তাবু ৯০০ টাকা-লামা হিল স্টেশন – পড/কটেজ ২,৫০০–৪,৫০০ টাকা, জুমঘর ২,০০০, তাবু ৫০০ টাকাচুংদার বক রিসোর্ট – পড/রুম ৪,৫০০–৬,৫০০ টাকা, জুমঘর ২,৫০০-মিরিঞ্জা মেঘ মাচাং রিসোর্ট – কটেজ ৩,৫০০–৬,০০০ টাকা, জুমঘর ২,৫০০, তাবু সহ তিন বেলা খাবার ১,১০০ টাকা-এ ছাড়াও ডেঞ্জার হিল রিসোর্ট, আগারং রিসোর্ট, মেঘকুঞ্জ, মিরিঞ্জা হ্যাভেন, হাফং রিসোর্টসহ বেশ কিছু রিসোর্ট রয়েছে।-ছুটির মৌসুমে আগেভাগে বুকিং দেওয়া উত্তম।মিরিঞ্জা সানসেট রিসোর্টে বিভিন্ন ধরনের রুম ক্যাটাগরি আছে। রিসোর্টের লাক্সারি কটেজগুলো বিশেষ ধরনের, যেখান থেকে শুয়ে শুয়ে কাঁচের গ্লাস দিয়ে মেঘের ভিউ উপভোগ করা যায়, যা পুরো মিরিঞ্জা রেঞ্জে একমাত্র সেখানেই পাওয়া যায়।এছাড়াও, তাদের 'জুম ঘর' 'পড হাউস' আছে, যেগুলো একটু আলাদা ডিজাইনের। এসি/ নন এসি 'প্রিমিয়াম কটেজ' আছে, যেগুলো আরেকটু ভালো সুযোগ-সুবিধা সহ। এছাড়া তাদের 'লাভ কটেজ' এবং তাবুও আছে যারা একটু ভিন্ন অভিজ্ঞতা চান।রিসোর্ট বুকিং টিপস:-মেঘ দেখার সেরা মৌসুম জুন–নভেম্বর।-মিরিঞ্জা প্রবেশপথের ডান দিকের রিসোর্টগুলো থেকে ভ্যালির দৃশ্য সবচেয়ে সুন্দর দেখা যায়।-পাহাড়ি রাস্তা বৃষ্টিতে পিচ্ছিল থাকে—ভিতরের রিসোর্টে যেতে সমস্যা হতে পারে।-জুমঘরে সাধারণ বেড, বালিশ, কমন ওয়াশরুম—লাক্সারি চাইলে কটেজ নিতে হবে।-অনেক রিসোর্টে বিদ্যুৎ নেই, সোলার বা জেনারেটরের ওপর নির্ভর করে। তাই পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা জরুরি।খাবার ব্যবস্থা:মিরিঞ্জা ভ্যালির প্রায় সব রিসোর্টেই তিন বেলা খাবারের প্যাকেজ রয়েছে—-সকালের নাশতা: খিচুড়ি/ডিম-দুপুর: ভাত, ডাল, মুরগি, সবজি-রাত: বারবিকিউ/চিকেন/পরোটাখরচ: জনপ্রতি ৭০০–১২০০ টাকা।মিরিঞ্জা ভ্যালির নিকটবর্তী প্রধান দর্শনীয় স্থানগুলো—-সুখিয়া ভ্যালি-মাতামুহুরী নদী-মারাইংতং পাহাড়-আলীর গুহা-ডিম পাহাড় হয়ে বান্দরবান ট্রেইল-কক্সবাজারও খুব কাছাকাছি, ভ্রমণের সাথে যুক্ত করা যায়।ভ্রমণ টিপস:-পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।-জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন কপি অবশ্যই রাখুন—চেকপোস্টে প্রয়োজন হয়।নামাজের সুব্যবস্থা-Mirinja Sunset Resort ,Mirinja Valley এর মসজিদে পবিত্র রমজান মাসে একজন হাফেজ দ্বারা সুরা তারাবির নামাজ কায়েম করা হয়। এছাড়া রোজা পরবর্তী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে।পর্যটন নিরাপত্তা:মিরিঞ্জায় পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, লামা থানা ও স্থানীয় নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে সার্বক্ষণিক টহল ডিউটি চলছে।মিরিঞ্জা সানসেট রিসোর্টের মালিক এন ইসলাম জিসান জানান, “ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় থানার সাথে সবসময় যোগাযোগ রাখা হয়, পর্যটকদের জন্য জায়গাটি সম্পূর্ণ নিরাপদ।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সমাধিতে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর জাতীয় সংসদের নব নিযুক্ত ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় তাঁরা কিছুক্ষণ নিরবতা পালন  এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মূহুর্তে আমরা উপনীত হয়েছি যখন দীর্ঘসংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি। স্পীকার বলেন, বাংলাদেশের বিচক্ষণ মানুষ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়যুক্ত করেছে যা গনতন্ত্রের পথকে সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পীকার ও ডেপুটি স্পীকারের পদে আসীন হয়েছি।অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা

বিশ্ব নারী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও সম্ভাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে পাথরঘাটা হাসপাতাল সড়কের সংগ্রাম মিলনায়তনে এ আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন। সংগঠনের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতী জুঁই আলোচনাটি সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শোয়েব তাসিন।***গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকর্মী মাইনুল ইসলাম রেজা, সাংবাদিক সোহেল মল্লিক এবং নারী উদ্যোক্তা হালিমা আক্তার।**********এ ছাড়া আলোচনায় অংশ নেন নারী উদ্যোক্তা সাদিয়া ইসলাম, নারী উন্নয়নকর্মী সংগীতা, নারী স্বেচ্ছাসেবক খাদিজা আক্তার, তরুণ সমাজকর্মী মুনিম চৌধুরী মুন্না, তরুণ অ্যাকটিভিস্ট ফেরদৌস আহমেদ মিঠুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।আলোচনায় বক্তারা উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনসংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, উপকূলীয় নারীরা এখনও বাল্যবিবাহ, আর্থিক সংকট, যৌতুকপ্রথা, মানসিক চাপ এবং সামাজিক নিরাপত্তাহীনতার মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, সঠিক সুযোগ ও সহায়তা পেলে উপকূলীয় নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নারীদের ক্ষমতায়ন এবং তাদের সম্ভাবনা বিকাশে সরকার, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।*****

এবারের বইমেলায় তুলতুলের‎ নতুন বই গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)

এবারের ‎অমর একুশে বইমেলায় চট্রগ্রামের তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন বই গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.) প্রকাশিত হয়েছে। এটি একটি ইসলামিক শিশুকিশোর গল্পগ্রন্থ, যেখানে শিশুদের জন্য নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক গল্প তুলে ধরা হয়েছে।‎বইটিতে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত মোট ১৩টি নির্বাচিত গল্প স্থান পেয়েছে। এটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন  বাইজিদ আহমেদ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ৫৬৫/৫৬৯  নম্বর স্টলে।‎‎লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল  খবর পাঠ ও আবৃত্তি শিল্পের সাথে জড়িত।তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে চোরাবালির বাসিন্দা, গণিত মামার চামচ রহস্য, ভূত যখন বিজ্ঞানী, নান্টু ঝান্টুর বক্স রহস্য, একজন কুদ্দুস ও কবি নজরুল পাঠকপ্রিয়তা পেয়েছে । ২০২২ সালে কলকাতা বইমেলাতেও  তার অনুগল্পের বই  "নরকেআলিঙ্গন" প্রকাশিত হয়।‎‎নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন,‎“আমি এবারের বইমেলায় একটি ইসলামিক গল্পের বই প্রকাশ করেছি। মুসলিম লেখকদের উচিত তাঁদের লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে  শিশুদের এসব জানা অত্যন্ত প্রয়োজন। ‎তিনি আরও বলেন,‎ এটি আমার ১৭তম বই। আমার প্রায় সব বই বেস্টসেলার হয়েছে। শিশুসাহিত্য লেখা সবচেয়ে কঠিন কাজ, কারণ শিশুদের মনের মতো করে লিখতে হয়। এই বই নিয়েও আমি পাঠক মহলে অনেক আশাবাদী।‎সামগ্রিকভাবে বলা যায়, "গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” শুধু একটি গল্পগ্রন্থ নয়; এটি শিশুদের নৈতিক শিক্ষা, ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।উল্লেখ্য শাম্মী তুলতুল চট্রগ্রামের সাহিত্যমোদী পরিবারের সন্তান। তিনি  প্রয়াত  বীর মুক্তিযোদ্ধার কন্যা।

রক্তে কেনা স্বাধীনতা

রক্তে কেনা স্বাধীনতা লাল সবুজের পতাকাশহীদদের রক্ত স্রোত নয় কোন রটনা,বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনাছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা।ঘর ছেড়ে সব তরুণ অস্ত্র হাতেনয় মাস জুড়ে যুদ্ধ করে,স্বাধীনতা এসেছে রক্তের স্রোত পেরিয়েবিজয় নিশান ওড়ে আকাশজুড়ে।স্বাধীনতা অন্যায়ের বিরুদ্ধে স্পর্ধিত উচ্চারণমানবিক মর্যাদা সাম্য সুশাসন জাগরণ,মানবিকতার আলোয় গড়ি ন্যায়ের বাংলাদেশরক্তে কেনা স্বাধীনতা হোক গৌরবের আবেশ।স্বাধীনতা শক্তি সাহস প্রেরণাত্যাগের মানসিকতা সদাচারণ উদারতা,স্বাধীনতার মর্যাদা রক্ষায় শপথ করিসবার জন্য মানবিক বাংলাদেশ গড়ি।লেখক পরিচিতি:লায়ন মোঃ গনি মিয়া বাবুল।শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক।

নারী

উৎসর্গ : যতনে রেখেছে জগৎটাকে যে সকল নারী জাগরণ !!হে-নারী তুমি কখনও গগনচুম্বী চাঁদের মা বুড়ী!তুমি বাবা মায়ের শেষ সম্বল দু'নয়ন জুড়ী!নারী তুমি মাতৃস্নেহের শান্ত পরশ!তুমি আলোড়িত সন্তানের জ্বালাময়ী জন্ম জঠর!নারী তুমি ছেলে বেলার প্রথম রাঙ্গা প্রেমের শশী!তুমি ধরা বনে প্রেমের বানে-বিধাওভালবাসার প্রেম বাসুড়ী!হে-নারী তুমি সন্তান ছিন্ন নিপিড়ীত একাকীত্বের বন্ধন!তুমি সীমাহীন সিক্ত অসাড় ক্লান্ত দেহেবিশ্বস্ত ভালবাসার রন্ধন!নারী তুমি মায়া-তুমি মহামায়া!তুমি মায়াবী রুপে ধরো হাল-উরাও পাল!তুমি শান্তির বার্তা বেশে-রক্ষা করো সকল ধর্মের ধর্মকল!নারী তুমি সৃষ্টির সেরা রুপ-তুমি মানব জন্মে-জন্ম নেওয়াসুখরিত শুক'রঞ্জন ধুপ!নারী তুমি কত শত বাহু বন্ধনে আবদ্ধপরম তৃপ্তির তীর্থ দীপ্ত রজনীর রাজহংসী!হে-নারী তুমি ক্রুদ্ধ-তুমি রুষ্ট!তোমার মাঝে জেগে ওঠে হিংস্র মহা'সমুদ্র!তোমার কিঞ্চিৎ ভালবাসার মিথ্যা ফনায়স্তব্ধ হয়ে-সোনার মানুষ-অমানুষেরগর্ভে বীজ বাষ্প ছড়ায়!নারী তুমি জন্ম-তুমি জন্ম জন্মান্তরের মহাকাল!তুমি প্রসব যন্ত্রনায় মোড়া-নব শিশুর শিতল পরশ বুলাওষ্ঠ গালে আবেগি শান্তির ছোঁয়া!নারী তুমি মহা'বিস্ময়-তুমি জন্ম রবের অনুরব!তুমি চির যৌবনা।তুমি যৌবন হারানো মাতৃ রুপেরশেষ অনুভব!হে-নারী তুমি থাকো নানা রুপে নানা রঙ্গে!একই অঙ্গে নানা ঢংঙ্গে!নারী তুমি পাষান-তুমি বিতাড়ীত-তুমি কোমল!তুমি ছিন্ন মস্তক মুন্ডিত মহাকালি!তুমি রক্তচক্ষু দাবা নলে অগ্নিশিখারআগ্নেয়গিরি!নারী তুমি মাতৃস্নেহের কোমল জঠরাগ্নি সর্বনাশা!তুমি আশ্রিত পুজিত লালিত মায়া ধরাহিংস্র জাদুমূর্তি!হে-নারী তুমি প্রভাত ফেরী!তুমি কখনো-ছোট্ট খুকির কোলেপরম মমতায়-বাবার মাথা আগলে রাখাদুর্ভেধ্য সোনামুখী ভালবাসার পানকৌড়ি!নারী তুমি লোভী-তুমি অস্থির-তুমি যান্ত্রিক!তুমি কুটনি-তুমি সর্বগ্রাসী-তুমি ধ্বংস'নিশি!তুমি প্রলয়!তুমি নৃত্যরত সর্বগ্রাসী ভালোবাসি!তুমি প্রেম!তুমি প্রেম পিন্ডের অভিশপ্ত রক্তভাসাভূ'কম্পন!নারী তুমি নিকুশ কালো আধার!তুমি মহা জাগতিক!তুমি অজানা অচেনা প্রশ্নের উত্তর না পাওয়াঅতৃপ্ত আত্মার মহাকাশ তিথীর!হে-নারী তুমি ব্ল্যাকহোল-তুমি কৃষ্ণ বিবর গভীর!তুমি নক্ষত্রপুঞ্জ গিলে খাওয়া অদৃশ্য মহা'জাগতিক অলোকরশ্মীর ভীড়!নারী তুমি হারিয়ে যাওয়া তীর্থের তরী!তুমি চন্দ্র সূর্য দ্যাও পাড়ি!তুমি আর ফেরো নাবাপের বাড়ী!নারী তুমি ঈশ্বর নিয়তি গুপ্ত বিধির!জীবন রীতি নীতির ব্যাক্তবীর! হে-নারী তুমি আশীর্বাদসৃষ্টি'র সেবায় হয়েছেতোমার আবির্ভাব!তাই'তো তোমায় বেসেছি ভালো!ক্ষনজন্মে সর্বকুলে আলোতুমিই জ্বালো!নারী তুমি শেষ জীবনে জরিয়ে থাকা মাধবীলতা!তুমি অকৃত্রিম বন্ধুর বেশে পাশে থাকামরন যাএার শেষ প্রহর!নারী তুমি'ও হবে সর্বশান্তঅবেলার অবেলাতেজোড় ভাঙ্গা-পাঁজর হারাতীব্র যন্ত্রনার ভরাডুবি মৃত্যর পানশিতে!হে-নারী আমি'ও যাবো মিশে!পঁচা মাটির বিষের বিঁষে!আত্মার মাঝে আত্মা রূপে!আমাকে তুমি অবশ্যই খুঁজিবেপুনঃচৎ-খোদার সৃষ্টি রহস্যময় বৃষ্টি আর বহুরুপী নারী!রাত অনেক হলো-ঘুমোতে যাই !!সারা রাত লিখলে'ও দেরিতে সৃষ্টি মহানুভবএই আদম সন্তানের গুন'কির্তন শেষ হবার নয়!শ্রদ্ধা জ্ঞাপন করি-হে নারী..!

কুমিল্লায় সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত

কুমিল্লায় কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-পুরোনো কবিতার পাঠছন্দ রূপক ও ভাবার্থ নিয়ে আলোচনা করা হয়। এতে সাহিত্যচর্চাকে উৎসাহিত করে এবং কবিতার গভীর অর্থ অনুধাবনে পাঠককে সহায়তা করে। এসময় কবিতা পাঠ ও আলোচনা সভায় আমন্ত্রিত কবিরা তাদের নিজস্ব বা অন্য কবির কবিতা আবৃত্তি করেন। এরপর কবিতার গঠন বিষয়বস্তু ও নান্দনিকতা নিয়ে আলোচনা করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) বেলা সাড়ে এগারো টায় কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ হিলটন টাওয়ারের ৫ম তলায়চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কনফারেন্স রুমে জাতীয় কবিতা মঞ্চ ও কুমিল্লা কবি ফোরামের আয়োজনে কবি, লেখক ও সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এর কুমিল্লা অঞ্চলের ভিপি মোঃ মোস্তফা কামাল। কবি, লেখক, সংগঠক, সাংবাদিক আজিম উল্লাহ হানিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ডাঃ খাইরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল আলম,কবি ও সাহিত্যিক মোঃ হাবিবুর রহমান হৃদয়,সংগঠক ও সমাজসেবক মোঃ আবদুল হান্নান, মেঘনা এয়ার ট্রাবলস এর ম্যানেজার আলাউদ্দিন তুষার, ইউনিট ম্যানেজার মোঃ হুমায়ুন কবির প্রমুখ।এসময় বক্তারা বলেন, কবিতা হলো অনুভূতি, আবেগ, ছন্দ ও কল্পনার সুনিপুণ মিশ্রণে তৈরি এক বিশেষ সাহিত্যরূপ যা পরিমিত শব্দ ও অলঙ্কারের মাধ্যমে পাঠকের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এটি গদ্যের চেয়ে আলাদা যেখানে ছান্দসিক ভাষা রূপক এবং অনেক সময় গদ্য ছন্দের ব্যবহার করে জীবনের গল্প বা অনুভূতি শিল্পিতভাবে প্রকাশ করা হয়। ভাষা ও সাহিত্য একটি জাতির মনন ও সংস্কৃতির পরিচয় বহন করে। রুচিশীল ভাষা, শালীন আচরণ ও মানবিক চিন্তার বিকাশের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে ওঠে—এমন লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আড্ডা ও আলোচনাসভা।অনুষ্ঠান শেষে সাহিত্যে অবদান রাখায় মোঃ আবদুল আউয়াল সরকার, প্রভাষক ডাঃ খাইরুল ইসলাম ও মোঃ সাইফুল আলমকে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।